West Bengal Government Job News: পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের দারুন সুসংবাদ। কেননা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফের একবার কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের জেলার জেলায় থেকে বেকার যুবক-যুবতীরা অংশগ্রহণ করতে পারবেন এবং পাশ করলেই বড় অফিসার হওয়ার সুযোগ থাকবে। রাজ্যের বেকার যুবক-যুবতী সকলেই আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়ার শুরু হয়েছে যারা এখনো পর্যন্ত আবেদন করেনি তারা শেষ পর্যন্ত পড়ুন। West Bengal Government Job News
আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যেকোনো শাখায় গ্রেজুয়েট পাস হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু বিভাগে অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী সকল স্নাতক পাস প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
কি কি বিভাগে কর্মস্থল হবে :
এক্ষেত্রে প্রার্থীদের বিভিন্ন দপ্তরের আধিকারিক হিসেবে নিয়োগ করা হবে যেমন, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড প্রজেক্ট ডেভলপমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, ইন্সপেক্টর অফ ব্যাকওয়ার্ড ক্লাস এছাড়াও অন্যান্য গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করা হচ্ছে। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং বাংলায় লিখতে পড়তে পারেন তাহলে এই সুযোগটি আপনার জন্যই।
এছাড়াও যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। সাধারণত এখানে ২০ থেকে ৩৯ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয় তবে রাজ্য সরকারের নতুন নিয়ম অনুসারে আরও অতিরিক্ত পাঁচ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ সাধারণত সর্বোচ্চ ৪৪ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এর পাশাপাশি যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তারা সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পাবেন।
কিভাবে আবেদন জানাবেন :
যে সমস্ত প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার অধিকারী সে সমস্ত প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হবে। অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ এপ্রিল ২০২৬ থেকে। বর্তমানে অনলাইন আবেদন করার শেষ তারিখ বৃদ্ধি করে তা ৯ জুন ২০২৬ বিকেল তিনটে পর্যন্ত করা হয়েছে।
অনলাইন আবেদন স্টেপ বাই স্টেপ :
- অনলাইনে আবেদন করতে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর প্রার্থীদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে( যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে সরাসরি লগইন করতে হবে)
- রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রার্থী কে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে
- নিজের জরুরী তথ্য এবং পাসপোর্ট সাইজের ছবি সহ সিগনেচার আপলোড করতে হবে
- এর পাশাপাশি জরুরী ডকুমেন্টস নির্দেশ মতো আপলোড করতে হবে
- প্রার্থীদের বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য থাকলে তা অনলাইনে জমা করতে হবে
- সবশেষে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করে আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে রাখতে পারেন
কি কি যোগ্যতা লাগে :
- প্রথমত আপনাকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী পাস করতে হবে
- দ্বিতীয়ত প্রার্থীকে বাংলায় লিখতে, পড়তে অথবা বলতে জানতে হবে তবে যাদের মাতৃভাষা নেপালী তাদের নেপালি জানতে হবে।
আবেদন মূল্য :
- এক্ষেত্রে কিছু প্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে। সাধারণ ওবিসি প্রার্থীদের জন্য ১৬০ টাকা সঙ্গে সার্ভিস ট্যাক্স হিসেবে উপলব্ধ হবে তা জমা করতে হবে।
- তপশিলি জাতি বা উপজাতি এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোন রকম আবেদন মূল্য চাওয়া হয়নি।
- এই আবেদন মূল্য সম্পূর্ণ অনলাইন মাধ্যমে জমা করতে হবে।
বাছাই পদ্ধতি :
- যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আবেদন করবেন তাদের তিনটি প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হবে
- প্রথমত প্রার্থীদের জন্য আয়োজন করা হবে প্রিলিমিনারি এক্সামিনেশন। এখানে তাদের অবজেক্টিভ টাইপ প্রশ্নের মাধ্যমে যাচাই করা হবে।
- এরপর প্রার্থীদের জন্য আয়োজন করা হবে রিটেন এক্সাম। যেখানে বিস্তারিতভাবে প্রশ্নপত্র দেওয়া হবে।
- শেষে প্রার্থীদের জন্য আয়োজন করা হবে পার্সোনালিটি টেস্ট।
- তবে প্রার্থীদের নিয়োগ করা হবে ফাইনাল এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে।
কি কি ডকুমেন্টস থাকতে হবে :
- মাধ্যমিক এডমিট কার্ড বা তার সমতুল্য বয়সের প্রমাণ
- ডিগ্রি সার্টিফিকেট বা মার্কসিট
- রিজার্ভ ক্যাটাগরি হলে তার সার্টিফিকেট
- বৈধ ভোটার আধার কার্ড
- মেরিটোরিয়াস স্পোর্টসম্যান হলে তার সার্টিফিকেট
- এছাড়াও অন্যান্য যদি থাকে
যে সমস্ত প্রার্থীরা উপরোক্ত নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে। আমরা কেবল সহজ ভাবে তুলে ধরতে এই প্রতিবেদন রচনা করেছি। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ চেক করুন।
চাকরির, স্কিম, স্কলারশিপ, পড়াশোনা, রেজাল্ট ও এই ধরনের নানা আপডেট নিয়ে গত ৭ বছর ধরে কন্টেন্ট লিখে আসছি। আমি প্রতিনিয়ত চেষ্টায় থাকি যাতে পাঠক উপকৃত হয়।

